ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ৪:১৪:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

চীনা ল্যাব থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা ‘নাকচ’ ডব্লিউএইচও’র

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়েছে বলে যে গুঞ্জন রয়েছে তা দৃশ্যত নাকচ করেছে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও’র তদন্ত দল।

করোনাভাইরাসের উৎস খুঁজতে চীন সফররত এই তদন্ত দলের প্রধান পিটার বেন এমবেরেক মঙ্গলবার এমনটাই জানিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, উহান শহরের ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর ‘সম্ভাবনা নেই বললেই চলে’।

উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের যৌথ তদন্ত শেষে তিনি বলেন, ভাইরাসের উৎস খুঁজে বের করতে আরও কাজ করতে হবে।

চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের শহর উহানেই ২০১৯ সালের শেষ দিকে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।

চীনের শীর্ষ ভাইরাস গবেষণাগারগুলোর একটি উহান ইনস্টিটিউট অব ভাইরোলোজি থেকে করোনাভাইরাস ছড়িয়েছে বলে জল্পনা চলছিল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেই এই তত্ত্ব ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমবেরেক বলেন, উহানে তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে। তবে তাতে রোগটির প্রাদুর্ভাবের চিত্রের নাটকীয় বদল ঘটেনি।

বিশেষজ্ঞদের বিশ্বাস, নতুন এই করোনাভাইরাস মানবদেহে ছড়ানোর আগে অন্য কোনো প্রাণী থেকে এসেছে। তবে তা কীভাবে ঘটেছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

বাদুড়ের কোনো ‘প্রাকৃতিক সংরক্ষণাগার’ থেকেই এই ভাইরাস ছড়িয়েছে বলে সন্দেহ করছেন বিশেষজ্ঞরা। তবে তা উহানে ঘটার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলের প্রধান।

তিনি এর আগে বলেছেন, তদন্তকালে গবেষণাগার ঘুরে দেখা গেছে সেখান থেকে কোনো কিছু ‘বেরিয়ে যাওয়ার কথা নয়’।

বেইজিংয়ের সঙ্গে কয়েক মাসের আলোচনার পর গত জানুয়ারিতে করোনাভাইরাসের উৎস খুঁজতে উহানে যায় ডব্লিউএইচও’র তদন্ত দল। তবে তাদের কর্মকাণ্ডের ওপর বিশেষ নজর রেখেছিল চীনা কর্তৃপক্ষ।

-জেডসি