চীনা সার্চ ইঞ্জিন বাইডুতে চ্যাটবট সেবা আসছে মার্চেই
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
চীনা ইন্টারনেট সার্চ ইঞ্জিন বাইডু ইনকরপোরেটেড আগামী মার্চেই ওপেনএআই-এর চ্যাটজিপিটির মত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট পরিষেবা চালু করার পরিকল্পনা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দ্য স্ট্রেইটকে জানান, প্রতিষ্ঠানটি তাদের স্বতন্ত্র অ্যাপ্লিকেশন হিসেবে এ সেবা চালু করার পরিকল্পনা করেছে। পরবর্তীতে এই পরিষেবাকে তাদের সার্চ ইঞ্জিনের সঙ্গে যুক্ত করা হবে।
যদিও টুলটির নাম এখনো নির্ধারণ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে ওপেন এআইয়ের আদলে কাজ করবে এই চ্যাটবট।
বাইডু অনলাইন মার্কেটিং থেকে শুরু করে অন্যান্য প্রযুক্তিতেও এআই নিয়ে আসার জন্য গবেষণায় কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেছে। বাইডু এরমধ্যেই বৃহৎ আকারের মেশিন-লার্নিং মডেল তৈরি করেছে। যা কয়েক বছর ধরে ডেটা সংরক্ষণ ও সংরক্ষিত ডাটা দ্বারা প্রশিক্ষিত হয়েছে। এটি চ্যাটজিপিটির মতো টুলের ওপর ভিত্তি করে তৈরি হবে। যদিও বাইদুর একজন প্রতিনিধি এই ব্যপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
চ্যাটজিপিটি এমন এক প্রযুক্তি মডিউলের উপর তৈরি, যা বিপুল পরিমাণ ডাটা বিশ্লেষণের মাধ্যমে মানুষের মতো প্রশ্নের উত্তর দিতে পারে, সার্চ ইঞ্জিনের মতো তথ্য সরবরাহ করতে পারে, এমনকি লেখকের মতো গদ্য লিখতে হবে।
এদিকে গত নভেম্বরে চ্যাটজিটিপির ওপেন এআই উন্মুক্ত হওয়ার পর থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। কয়েকদিনের মধ্যে কয়েক মিলিয়ন ব্যবহারকারী পেয়েছে। সেইসঙ্গে এ নিয়ে কিছুটা বিতর্কও তৈরি হয়েছে।
মাইক্রোসফ্ট সহ অন্যান্য সংস্থাগুলো চ্যাটজিটিপির বিকাশের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। চ্যাটজিপিটি আসার পর বাজফিডের শেয়ার এই মাসে দ্বিগুণেরও বেশি হয়েছে।
উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার পাশাপাশি বাইডু এখন স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি নিয়েও কাজ করছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


