চীনের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু ব্রাজিলে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার
চীনের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু ব্রাজিলে
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের উদ্ভাবিত একটি ভ্যাকসিনের চূড়ান্ত ধাপের পরীক্ষা ব্রাজিলে মঙ্গলবার শুরু হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবকরা এ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এটি বিশ্বের বর্তমান পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেবে বলে কর্মকর্তারা আশা করছেন। খবর এএফপি’র।
চীনের বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাত বায়োটেক উদ্ভাবিত এ ভ্যাকসিন হচ্ছে নিয়ন্ত্রক প্রশাসনের অনুমোদনের আগের সর্বশেষ পদক্ষেপ, অর্থাৎ তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রবেশ করা বা মানব দেহে ব্যাপক ভিত্তিক পরীক্ষা শুরু করা বিশ্বে তৃতীয় প্রতিষ্ঠান।
সাও পাওলো ক্লিনিক্যাল হাসপাতালে ভ্যাকসিনটির প্রথম ডোজ গ্রহণ করা ২৭ বছর বয়সী চিকিৎসক বলেন, ‘আমরা একটি নজিরবিহীন ও ঐতিহাসিক সময়ের মধ্যে জীবনযাপন করছি। এ কারণে আমি এ ট্রায়ালের অংশ হতে চেয়েছি।’ তার নাম গোপন রাখা হয়েছে।
ব্রাজিলের ছয়টি রাজ্যের প্রায় ৯ হাজার স্বাস্থ্য কর্মী করোনাভ্যাক নামে পরিচিত এ ভ্যাকসিন গ্রহণ করবেন। এ জরিপের আওতায় আগামী তিন মাসে দুই ডোজ করে ভ্যাকসিন দেয়া হবে।
সাও পাওলো রাজ্যের গভর্নর জোয়াও ডোরিয়া সোমবার বলেন, ৯০ দিনের মধ্যে এর প্রাথমিক ফলাফল পাওয়া যাবে। এই ট্রায়ালে ব্রাজিলের জনস্বাস্থ্য গবেষণা কেন্দ্র বুটানটান ইনস্টিটিউটের অংশীদার হচ্ছে সিনোভ্যাক।
কর্মকর্তারা জানান, এই ট্রায়ালে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর প্রমাণ হলে চুক্তির আওতায় এ প্রতিষ্ঠান ১২ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের অধিকার পাবে।
বিশ্বে মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। দেশটিতে সোমবার মৃতের মোট সংখ্যা ৮০ হাজার এবং আক্রান্তের মোট সংখ্যা ২১ লাখ ছাড়িয়ে গেছে।
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি








