ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৮:০৪:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

চীনের মধ্যাঞ্চলে একটি স্কুলে অগ্নিকান্ডে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৫ জুন ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

চীনের মধ্যাঞ্চলে আজ শুক্রবার একটি মার্শাল আর্ট স্কুলে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৮ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। স্থানীয় সরকারের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।
স্থানীয় সংবাদ মাধ্যমে পরিবেশিত খবরে বলা হয়, হতাহত অধিকাংশ শিক্ষার্থীর বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে।
ঝেচাং কাউন্টির সরকারি বিবৃতিতে বলা হয়, আগুন নেভানো হয়েছেএবং কর্তৃপক্ষ এ অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত করছে।
স্থানীয় সরকারের এক স্টাফের উদ্ধৃতি দিয়ে বেইজিং তৌশিয়াও নিউজ জানায়, এ অগ্নিকান্ডের সময় সেখানে ৩৪ বোর্ডিং শিক্ষার্থী ছিল।
বিবৃতিতে বলা হয়, হেনান প্রদেশের প্রত্যন্ত ঝেংচাং কাউন্টির  ওই কেন্দ্রের ব্যবস্থাপককে পুলিশ গ্রেফতার করেছে।
এ ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। সেখানে অজ্ঞাতনামা এক চিকিৎসক স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, তারা আহতদের বাঁচাতে সবকিছু করছে।
উল্লেখ্য, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে চীনে মারাত্মক অগ্নিকান্ড সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।