চীনে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার সকালে নিজের ফেসবুকে পেজে এক স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীর নিদের্শনার কথা জানান প্রতিমন্ত্রী।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।
আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা যায় কি না, সে বিষয়ে চীন সরকারের সঙ্গে তারা আলোচনা শুরু করেছেন বলে জানান প্রতিমন্ত্রী। কি প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্মতির ভিত্তিতে করা হবে বলে জানান তিনি।
শাহরিয়ার আলম লিখেছেন, ‘আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য। এই বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রণয়ন।’
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস পরিবারের নতুন এই ভাইরাসটির প্রথম দেখা মেলে। চীনা কর্মকর্তারা বলছেন, উহানের বন্যপ্রাণী ও সামুদ্রিক খাবারের বাজারে কোনো দূষিত প্রাণী থেকেই ভাইরাসটি ছড়িয়েছে। সংক্রামক ওই ব্যাধিতে এ পর্যন্ত চীনের ৮০ জনের মতো নাগরিক প্রাণ হারিয়েছেন। আর আক্রান্ত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ। চীনের বাইরেও আরও কয়েকটি দেশের নাগরিকও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধের জন্য উহান ছাড়াও দেশটির ১৪টি প্রদেশে গণপরিবহন ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিমান চলাচলও।
চীনা নববর্ষের ছুটি আর ভাইরাসের কারণে উহানকে ‘লকড ডাউন’ ঘোষণা করায় সেখানকার স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটছে। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকায় আতঙ্কের মধ্যে রয়েছেন উহানে অবস্থান করা পাঁচ শতাধিক বাংলাদেশি, যাদের অধিকাংশই শিক্ষার্থী। ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক বিরাজ করছে দেশটিতে থাকা অনেক বাংলাদেশির মধ্যেও। এমন পরিস্থিতিতে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে করোনাভাইরাসের সংক্রমণের মুখে দেশে ফেরাটা কতটা সমীচীন হবে, তা নিয়ে সেখানে অবস্থান করা বাংলাদেশিরাও অনেকটা সন্দিহান। চীনে বাংলাদেশ দূতাবাস বলছে, উহানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











