ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৫:১৪:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

চীনে আটকেপড়া বাংলাদেশিদের এখনই ফেরানো সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার সব প্রস্তুতি সত্ত্বেও দেশটির নিষেধাজ্ঞা থাকায় আগামী ১৪ দিনে কাউকে ফেরত আনা সম্ভব হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে হোটেল লেকশোরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সব কথা বলেন তিনি।

বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের বিশেষ মনিটরিং করা হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রকল্পে লক্ষাধিক চীনা নাগরিক কর্মরত আছেন। চীন থেকে যারা ফিরবেন, সরকার বিমান বন্দরগুলোতে তাদের তথ্য সংগ্রহ করে রাখছে। এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই, তবু সরকার সতর্ক রয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে বেইজিংয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চীনের উহান নগরী থেকে ছড়ানো করোনাভাইরাসের বিস্তারে প্রাণে বাঁচতে যেসব বাংলাদেশি দেশে ফিরতে চান তাদের আরো ১৪ দিন অপেক্ষা করতে হবে।

মরণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৪ হাজার ছাড়িয়ে গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ দিন পর্যন্ত উহানে কাউকে প্রবেশ কিংবা চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশটিতে যেতে দেয়া হবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃত করে বেইজিং থেকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় এই কথা জানানো হয়েছে।

-জেডসি