চীনে করোনাভাইরাস: বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার
ছবি: এপি
করোনাভাইরাসে আক্রান্ত চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা করতে তাদের সাথে কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানিয়েছে বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস।
চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান ইউএনবিকে বলেন, ‘আমরা চীনের হুবেই ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। সেই সাথে বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাসের সাথে সারা দিন যোগযোগ করার জন্য একটি হটলাইন (+৮৬-১৭৮০১১১৬০০৫) নাম্বার খোলা হয়েছে।’
চীন সরকারের তথ্যমতে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সে দেশে এখন পর্যন্ত ৪১ জন প্রাণ হারিয়েছেন। এক দিনে আগেও যা ছিল ২৬ জন।
এছাড়া, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসকে পরিস্থিতি সম্পর্কে নিয়মিত সর্বশেষ খবর জানাচ্ছেন।
বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ অফ মিশন (ডিসিএম) এবং হেড অব চ্যানসারি (এইচওসি) উহান উই চ্যাট গ্রুপে সংযুক্ত হয়েছেন। করোনভাইরাস প্রাদুর্ভাবের ফলে উহানে আটকা পড়েছেন ২৪৫ শিক্ষার্থী।
দূতাবাস জানিয়েছে চীনে নববর্ষের ছুটির কারণে বেশিরভাগ বাংলাদেশি শিক্ষার্থী ছুটিতে আছেন এবং ছুটি কাটাতে দেশে গেছেন।
দূতাবাস নিয়মিত ঢাকার পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে চীনের অবস্থা সম্পর্কে জানাচ্ছে।
এদিকে, করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল চীনের উহান শহরে গত দুদিন ধরে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকে দেশে ফিরে আসার আকুতি জানিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের সাহায্য চেয়েছেন।
শিক্ষার্থীদের পক্ষে, উহান প্রদেশের ইয়াংটজি বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক সজিব হোসেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে সহায়তা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
ওই পোস্টে সজিব বলেন, ‘গত তিন দিন ধরে উহান শহর প্রায় বন্ধ হয়ে আছে। শহরে কোথাও কোনো গাড়ি চলাচল করছে না। কোনো খাবার এবং মুখে ব্যবহারের মুখোশ আসছে না।’
তিনি লেখেন, ‘আমরা বাইরে যেতে পারছি না, আমরা গত এক সপ্তাহ ধরে খাবারের সংকটে ভুগছি এবং এ পরিস্থিতি অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘এ প্রদেশে পাঁচ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী বসবাস করছেন। আমাদের কী হবে তা আমরা জানি না। আমাদের জন্য দোয়া করবেন।’
ওই পোস্টের নিচে কয়েকজনের নামসহ মোবাইল নাম্বার দিয়েছেন। সেগুলো হলো- সজিব হোসেন +৮৬-১৫৫২৭২১৩১৫১৪, নাঈম হাসান +৮৬-১৮৬০২৭৩৬৩৯৬ এবং রেজা সুলতানুজ্জামান +৮৬-১৩১২৯৯১৫১৪২।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











