চীনে করোনাভাইরাস: ভ্রমণ স্থগিতের কথা ভাবছে সরকার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রবিবার
চীনে করোনাভাইরাস: ভ্রমণ সাময়িকভাবে স্থগিতের কথা ভাবছে সরকার
করোনাভাইরাসের কারণে বাংলাদেশ থেকে চীনে ও চীন থেকে বাংলাদেশে সকল ধরনের ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে বলে আজ রোববার জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকে তিনি বলেন, চীন-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর। দেশের বহুসংখ্যক মানুষ বাণিজ্যিক কারণে চীনে যাতায়াত করছে। সুতরাং এই ভয়াবহ ভাইরাস বাংলাদেশে যেকোনো উপায়ে চলে এলে এটি আমাদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।
মন্ত্রী বলেন, আগামী ২৮ জানুয়ারি আন্তমন্ত্রণালয়ের বৈঠকে বাংলাদেশ থেকে চীনে ও চীন থেকে বাংলাদেশে সকল ধরনের ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
জরুরি বৈঠকে চীন দেশে সম্প্রতি ধরা পড়া করোনাভাইরাসের ব্যাপকতা নিয়ে আলোচনা হয়।
জাহিদ মালেক রোগটি বর্তমানে কতটি দেশে পৌঁছে গেছে এবং কতজন আক্রান্ত ও মারা গেছেন সে বিষয়ে খোঁজ নেন।
করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে তিনি এ সময় দেশবাসীকে কোনো রকম আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ সার্ভিস বৈঠকে জানিয়েছে, দেশের সবগুলো বিমানবন্দর, স্থলবন্দর এবং নদীবন্দরগুলোতে থার্মাল স্ক্যানিং স্থাপন করা রয়েছে।
চীনে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে এবং এ ভাইরাসে অন্তত এক হাজার ৯৭৫ জন আক্রান্ত হয়েছেন।
আজ সকাল পর্যন্ত নতুন করে ১৫ জনের মৃত্যু এবং ৬৮৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে যা গত ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ।
এছাড়া হংকংয়ে ৫ জন, ম্যাকাওতে ২ জন এবং তাইওয়ানে ৩ জন আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে সরকার। এছাড়া থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স এবং অস্ট্রেলিয়াতেও করোনাভাইরাসে আক্রান্ত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।
কানাডায় প্রথমবারের মতো এই ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। ৫০ বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি চীনের উহান থেকে জিয়াংসু প্রদেশ হয়ে টরেন্টো গিয়েছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোগটি দ্রুত ছড়িয়ে পড়ায় চলমান পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। চীনা নববর্ষ উপলক্ষে কমিউনিস্ট পার্টির নেতাদের এক সভায় বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











