ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৯:১৮:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

চীনে কারখানায় বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশের কুনশানে বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারক একটি কারখানায় বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন।  এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।   

রবিবার একটি রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এ একটি ফ্যাক্টরির বাইরে রাখা সরঞ্জামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানায় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট উইচ্যাট।

এক বিবৃতিতে তারা জানায়, কুনশান ওয়াফের টেকনোলজি করপোরেশন লিমিটেডের বাইরে কী কারণে ওই বিস্ফোরণের ঘটনায় ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এমন এক সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটলো যখন এক সপ্তাহ আগেই চীনের ইতিহাসে ভয়াবহতম শিল্প দুর্ঘটনা ঘটেছে। জিয়াংসু প্রদেশেই ঘটা ওই দুর্ঘটনায় একটি রাসায়নিক প্ল্যান্টে বিস্ফোরণ ঘটলে ৭৮ জন নিহত এবং কয়েকশ ব্যক্তি আহত হয়। ভয়াবহ ওই বিস্ফোরণের পর চীনের মন্ত্রিসভা দেশজুড়ে বিভিন্ন রাসায়নিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ঝুঁকি খতিয়ে দেখতে কর্মকর্তাদের কারখানা পরিদর্শন করার নির্দেশ দেয়।

-জেডসি