ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১৭:০৬:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ

চীনে তিন সন্তান নীতি চালু, শিশু প্রতিপালনে মিলবে অর্থ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এখন থেকে চীনে দম্পতিরা তিনটি করে সন্তানের জন্ম দিতে পারবেন। শুক্রবার চীনে পাশ হল নতুন জন্ম নিয়ন্ত্রণ আইন। গত মে মাসেই এই ঘোষণা করেছিল চীন সরকার। এবার তা আইনে পরিণত হল।

তিন সন্তান নীতিতে ফিরে যাওয়ার পাশাপাশি নতুন আইনে বলা বয়েছে, সন্তানকে বড় করে তোলার কাজে আর্থিক সাহায্য করবে সরকার, মিলবে পর্যাপ্ত মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটি এবং বাড়ানো হবে কর্মসংস্থানে নারীদের অধিকার। এছাড়াও শিশু প্রতিপালন পরিকাঠামোয় বিশেষ নজর দেওয়া হবে। তবে তিন সন্তান নীতি লঙ্ঘনে দিতে হবে বড় অঙ্কের জরিমানা।

মে মাসের শুরুর দিকে প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, চীনে সন্তান জন্মের হার তলানিতে। গত বছর ১ কোটি ২০ লাখ শিশু জন্ম নিয়েছিল চীনে। ৫০-এর দশকের পর থেকে যা সবচেয়ে কম। দীর্ঘ কয়েক দশক ধরে কঠোর জন্ম নিয়ন্ত্রণ নীতি চালু থাকায় দেশের জনসংখ্যার একটা বড় অংশ এখন বার্ধক্যের দিকে পা বাড়িয়েছে বলে দেখা গিয়েছে সমীক্ষায়।

জন্মহার খুব দ্রুত গতিতে বেড়ে চলায় ১৯৬০-এর দশক থেকে ‘পরিবার প্রতি এক সন্তান’ নীতি মেনে চলত চীন। ২০১৬ সালে ওই নীতি সামান্য হলেও শিথিল করেছিল সরকার। তখন সায় দেওয়া হয় দুই সন্তান নীতিতে।

-জেডসি