ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২২:৫৫:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

চীনে ভয়াবহ বন্যায় নিহত ৬১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৭ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভয়াবহ বন্যার কবলে পড়েছে চীন। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে এই বন্যায় এখন পর্যন্ত অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। এতে ঘরছাড়া হয়েছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ। তাদেরকে পাশ্ববর্তী নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

গত সোমবার থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে ভেসে গেছে কোটি কোটি একর জমির ফসল।

জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত নয় হাজার ৩০০ বাড়ি ধসে পড়েছে এবং ৩৭ কোটি ১০ লাখ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রত্যক্ষ আর্থিক ক্ষতির পরিমাণ ১৯৩ কোটি ডলার।

গুয়াংজু প্রদেশ থেকে দেশটি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিংয়ের ইয়াংতজ নদী পর্যন্ত এই বন্যার বিস্তৃতি। মন্ত্রণালয় জানায়, বন্যা পরিস্থিতি থেকে এখন পর্যন্ত চার হাজার ৩০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

প্রতি বছর গ্রীষ্মকালে নিয়মিতই খরার কবলে পড়ে চীনের উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলের বন্যাও নিয়মিত ঘটনা।

এদিকে চায়না ডেইলি জানিয়েছে, উত্তরাঞ্চলে অতীতের তুলনায় বৃষ্টিপাত এবার আরও কম হবে। ইয়েলো নদীর অববাহিকায় বাড়বে বন্যার ঝুঁকি।

এছাড়া নতুন করে গুয়াংডং, ফুজিয়ান, ইয়ুনান, সিচুয়ান ও তাইওয়ান প্রদেশে প্রবল বৃষ্টির আভাস দিয়েছে দেশটির আবহাওয়া।

-জেডসি