চীন ও দ. আফ্রিকায় করোনার নকল টিকা, গ্রেপ্তার ৮৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৬ পিএম, ৪ মার্চ ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের হাজার হাজার নকল ভ্যাকসিন উৎপাদনে জড়িত থাকার অভিযোগে চীন ও দক্ষিণ আফ্রিকায় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই দেশে অভিযান চালিয়ে এসব নকল টিকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) এ তথ্য প্রকাশ করেছে।
ইন্টারপোল জানিয়েছে, চীন থেকে এ পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার ও অন্তত তিন হাজার করোনার নকল টিকা জব্দ করা হয়েছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকার গাউটেংয়ের একটি গুদাম থেকে এক চাইনিজ ও জাম্বিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে জব্দ করা হয়েছে দুই হাজার চারশ নকল টিকা।
তবে কবে তাদের গ্রেপ্তার করা হয় সে বিষয়ে কিছু জানায়নি ইন্টারপোল। সম্প্রতি অবৈধ নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বব্যাপী নকল টিকা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছিলেন ইন্টারপোল প্রধান। তার কয়েকদিন পরই এমন ঘটনা ঘটলো। খবর স্কাই নিউজের
দক্ষিণ আফ্রিকার পুলিশ ৪০০ এম্পুলস জব্দ করেছে। যাতে ২ হাজার ৪০০ ডোজ টিকা সরবরাহ করছিল তারা। এছাড়া ভুয়া থ্রিএম ব্র্যান্ডের মাস্কের বড় চালানও জব্দ করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ কর্মকর্তা ব্রিগেডিয়ার বিশ নায়েদু বলেন, যেদিন থেকে দক্ষিণ আফ্রিকায় করোনা পৌঁছেছে সেদিন থেকেই সরকার আইন প্রয়োগের নানা পদ্ধতি গ্রহণ করেছে। যা অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি যে, বিদেশি নাগরিকরা নকল টিকা বানানো ও বিক্রির চেষ্টা করছিল।
নকল টিকা ও ৮০ জনকে আটকের ঘটনায় চীনা কর্তৃপক্ষের ধারণা, এই চক্র নকল টিকা তৈরি করে বিদেশে বিতরণ করেছে।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীন সরকার টিকা সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দেয়। টিকাসম্পর্কিত অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিভিন্ন দেশের বেসরকারি নার্সিংহোমগুলোকে লক্ষ্য করে নকল টিকা উৎপাদন ও বিতরণ করছে আন্তর্জাতিক অপরাধ চক্র। তবে এখনো টিকা অনলাইনে ও খোলা বাজারে পাওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছে ইন্টারপোল।
ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল জুরগেন স্টক বলেন, অপরাধীদের ধরতে এই ফলাফলকে আমরা স্বাগত জানাই। তবে কোভিড-১৯ টিকা সম্পর্কিত অপরাধের কথা যখন আসে তখন এটি কেবল বিশাল আইসবার্গের সামান্য অংশ।
তিনি জানান, অপরাধীরা অনলাইনে এবং অফলাইনে করোনা টিকার বিতরণে লক্ষ্য রাখবে। এই কারণে নাগরিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতে জাতীয় কর্তৃপক্ষকে সম্পূর্ণ সমর্থন অব্যাহত রেখেছে ইন্টারপোল।
মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এজেন্টরা সম্প্রতি পাঁচটি রাজ্যের হাসপাতাল ও অন্যান্য মেডিকেল সেন্টার থেকে ১০ মিলিয়ন (এক কোটি) থ্রিএম ব্র্যান্ডের নকল মাস্ক জব্দ করেছে। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩৩ মিলিয়ন ডলার সমমূল্যের করোনার সুরক্ষাবিষয়ক বিভিন্ন নকল পণ্য জব্দ করা হয়েছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










