চীন ছাড়া সব রুটে ৭ এপ্রিল পর্যন্ত ফ্লাইট বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ২৯ মার্চ ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের কারণে একমাত্র চীন ছাড়া আন্তর্জাতিক সব রুটে চলাচলকারী ফ্লাইট আগামী ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। তবে স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। একই সাথে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ৭ এপ্রিল ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে।
এরআগে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লন্ডন ও ম্যানচেস্টার ছাড়া বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট ১ এপিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বিমান।
করোনাভাইরাসের কারণে ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা আগেই দিয়েছিল বেবিচক। মূলত এই সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
যাত্রী কমে যাওয়ায় বাংলাদেশ থেকে চীনের সঙ্গে সরাসরি ফ্লাইটও চলছে সীমিতভাবে। গতকাল ইউএস–বাংলা এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, ২৯ মার্চ থেকে ঢাকা-গুয়াংজু রুটে প্রতি সপ্তাহে রবিবার একটি ফ্লাইট চালাবে। করোনাভাইরাসের আগে এই রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট চালাত দেশের এই বেসরকারি বিমান সংস্থাটি। এ ছাড়া ঢাকা-গুয়াংজু রুটে চীনের প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট রয়েছে চায়না সাউদার্ন এয়ারলাইনস। যাত্রী না পাওয়ার কারণে ঢাকা-কুনমিং রুটেও চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ রয়েছে।
সড়ক, নৌ ও রেল যোগাযোগ বন্ধের পর অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১২টার পর থেকে বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বন্ধ রয়েছে।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











