‘চীন থেকে বাংলাদেশিদের ফেরাতে টাকার অভাব নেই’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের টাকার কোনো অভাব নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন থেকে বাংলাদেশি কাউকে এই মুহূর্তে সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না। ব্যক্তিগত খরচে কেউ ফিরলে পরবর্তী ব্যবস্থা সরকার নেবে।’
তিনি আরও বলেন, ‘আগে আমরা যাদের এনেছি, তিন কোটি টাকা আমার প্লেন ভাড়া দিতে হয়েছে, আমার ফান্ডে আর কোনো পয়সা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘টাকার অভাব আমাদের নেই। অভাব থাকার কথাও নয়। সুতরাং এখানে বোধহয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘টাকার অভাবের কথা তিনি (পররাষ্ট্রমন্ত্রী) কখনও বলেননি। তিনি যেটা বলতে চেয়েছেন, প্রথমেই ৩০০’র বেশি লোককে আমরা গিয়ে নিয়ে আসলাম। সেখানে টাকার ব্যাপারটা ছিল না। কিন্তু চীনের উহানে ক্যাপ্টেন, ক্রুরা যারা বিমানে করে গেলেন, তাদের এখন আর কোথাও যেতে দিচ্ছে না। এমনকি এয়ারক্রাফটগুলোকেও আর কোথাও যেতে দিচ্ছে না। এভাবে বন্ধ হয়ে গেলে তো আমরা কাজ করতে পারব না। সেজন্য উই আর টেকিং সাম টাইম (আমরা একটু সময় নিচ্ছি)। টাকার অভাব- এসব কোনো ব্যাপার নয়।’
‘যারা চীন থেকে এসেছেন, তারা এখন পর্যন্ত সিঙ্গাপুরে যেতে পারছেন না। ক্যাপ্টেন, ক্রু তারা সবাই যেন জেলে বাস করছেন’ যোগ করেন অর্থমন্ত্রী।
-জেডসি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











