চীন সফর সংক্ষিপ্ত করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার
চীন সফর সংক্ষিপ্ত করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। আজ সোমবার তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে চীনে তার দীর্ঘ প্রতীক্ষিত সফর শুরু করবেন। তবে ক্রাইস্টচার্চ মসজিদে হত্যাযজ্ঞের কারণে এ সফর তিনি সংক্ষিপ্ত করবেন। খবর এএফপি’র।
প্রধানমন্ত্রী আরডার্ন জানান, তিনি আগামী রোববার বেইজিং সফরে যাবেন। সেখানে সোমবার তিনি নিউজিল্যান্ডের বৃহত্তম বাণিজ্যক অংশীদার দেশ চীনের প্রেসিডেন্ট শি চিন পিংসহ দেশটির আরো অনেক নেতার সঙ্গে পুরো দিন বৈঠক করবেন। পরের দিন তিনি দেশে ফিরবেন।
তিনি আরো জানান, ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে গত ১৫ মার্চের বন্দুক হামলায় ৫০ জন নিহত হওয়ার ঘটনায় নিউজিল্যান্ডে শোক জানানো অব্যাহত থাকায় তিনি বেশি সময় ধরে দেশের বাইরে থাকতে চান না।
তিনি সাংবাদিকদের বলেন, ‘ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে চীনে তার লম্বা সফর করার ইচ্ছা থাকলেও নিউজিল্যান্ডের বর্তমান পরিস্থিতির কারণে বেশি সময় ধরে দেশের বাইরে থাকার এটা উপযুক্ত সময় নয় বলে আমি মনে করছি।’
উল্লেখ্য, ২০১৭ সালে তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি হবে তার প্রথম চীন সফর।
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











