চুলকানি শুধু অ্যালার্জি বা চর্মরোগ নয়
হেলথ ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৯ এএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
আমরা সবাই চুলকানিকে সাধারণ একটি সমস্যা মনে করি। অধিকাংশ ক্ষেত্রেই নানা ধরনের চর্মরোগের জন্য চুলকানি হয়ে থাকে। একজিমা, স্ক্যাবিস, অ্যালার্জি, ছত্রাক সংক্রমণজনিত এর মূল কারণ। হালকা অ্যালার্জি, সংক্রমণ বা পোকামাকড়ের কামড়ের কারণেও অনেক সময় চুলকানি হয়ে থাকে। বিভিন্ন কারণে চুলকানি হয়ে থাকলেও অনেক সময় এটি শুধু চুলকানির মধ্যে সীমাবদ্ধ থাকে না। কারণ কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুও ডেকে আনে ভয়ানক রোগের ইঙ্গিত দিয়ে।
চলুন জেনে নেওয়া যাক, চুলকানি কোন কারণে মৃত্যু ডেকে আনতে পারে—
লিভার সমস্যা
দীর্ঘস্থায়ী লিভার রোগে আক্রান্ত রোগীর মধ্যে চুলকানি খুবই সাধারণ একটি লক্ষণ। নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগ এবং অ্যালকোহলিক লিভার রোগের মতো ক্ষেত্রে চুলকানি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ বিষয়ে আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির পরামর্শ অনুযায়ী, যদি লিভার রোগের লক্ষণ হয় চুলকানি, তাহলে প্রায়ই হাতের তালুতে শুরু হয় এবং তা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
দাদ
আর চুলকানি হচ্ছে দাদের একটি প্রাথমিক লক্ষণ। এর সঙ্গে ব্যথা ও ঝিনঝিন থাকতে পারে। শরীরের একপাশে ফোসকার মতো ফুসকুড়ি দেখা দিতে পারে, যা মূলত বগল ও মুখে দেখা যায়।
ক্যানসার
চুলকানি থাকা ব্যক্তিদের মধ্যে আবার ক্যানসার থাকার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে লিভার ক্যানসার, পিত্তথলির ক্যানসার, হেমাটোপয়েটিক সিস্টেমের ক্যানসার এবং ত্বকের ক্যানসার।
ডায়াবেটিস
ডায়াবেটিসের ক্ষেত্রেও চুলকানি হয়ে থাকে। টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৩৬ শতাংশ মানুষের চুলকানি হতে পারে, যা সাধারণত রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণের অভাবে হয়ে থাকে। এই চুলকানির আবার ধরনও রয়েছে। যেমন অঙ্গপ্রত্যঙ্গে হওয়া, মাথার ত্বকে হওয়া।
কিডনি সমস্যা
দীর্ঘস্থায়ী কিডনি রোগের প্রধান লক্ষণ চুলকানি। ত্বকের চুলকানি প্রায়ই কষ্ট, বিষণ্নতা ও জীবনযাত্রার মান হ্রাসের সঙ্গে যুক্ত থাকে। আর কিডনি কেয়ার ইউকে অনুসারে, কিডনি রোগে আক্রান্ত প্রায় অর্ধেক মানুষের ত্বকে চুলকানি হয়, যা ডায়ালাইসিস গ্রহণকারী অধিকাংশ রোগীকেও প্রভাবিত করে থাকে।
থাইরয়েড রোগ
চুলকানি হওয়া কখনো কখনো থাইরয়েড রোগের লক্ষণ হয়ে থাকে। আর থাইরয়েড রোগ বলতে বোঝায়— ঘাড়ের থাইরয়েড গ্রন্থির কাজের প্রক্রিয়ার সমস্যাকে। এ রোগের অন্যান্য লক্ষণ ব্যক্তিভেদে ভিন্নও হতে পারে। তবে সাধারণত চুল, ত্বক ও নখকে প্রভাবিত করে থাকে চুলকানি।
অটোইমিউন রোগ
অটো ইমিউন রোগ হচ্ছে এমন রোগ, যা অভিযোজিত ইমিউন সিস্টেমের অস্বাভাবিক প্রতিক্রিয়া থেকে উৎপত্তি হয়। যেখানে শরীরের সুস্থ ও কার্যকরী অংশগুলোকে টার্গেট করে থাকে এবং আক্রমণ করে যেন তারা বাইরের জীব। এক পর্যালোচনায় দেখা গেছে, কিছু অটোইমিউন রোগ এবং অটোইমিউনসংশ্লিষ্টতা ত্বকের ক্ষেত্রে চুলকানির সাধারণ লক্ষণ। এর মধ্যে অ্যাটোপিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, অটোইমিউন বুলাস রোগ, ডার্মাটাইটিস হারপেটিফর্মি, লুপাস এরিথেমাটোসাস এবং সজোগ্রেন সিনড্রোমের মতো সংযোগকারী টিস্যু রোগ। এ অবস্থার ওপর ভিত্তি করে অটোইমিউন রোগ নির্দেশকারী চুলকানি ত্বকের সঙ্গে স্ফীত হতে পারে, যা অনেক সময় আঁশযুক্ত হয়ে থাকে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার








