চুলে কালার করলে হতে পারে স্তন ক্যান্সার, বলছে গবেষণা
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৪ মার্চ ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
ক্যান্সারের সুনির্দিষ্ট কারণ ঠিক কী, তা এখনো প্রমাণিত নয়। অধিকাংশ ক্ষেত্রেই নির্দিষ্ট কোনো খাবার, অভ্যাস বা কাজের প্রভাব আছে- এমনটা এখনও প্রমাণ হয়নি। ক্যান্সারের নানা কারণ থাকতে পারে। জিনগত এবং পরিবেশের মিশেলেও ক্যান্সার হতে পারে বলেই দাবি বিশেষজ্ঞদের। আর বিজ্ঞানীরা ক্যান্র্ গবেষণার ক্ষেত্রে সেগুলোকেই নিষেধ বা নিয়ন্ত্রণ করতে বলেন যেগুলি থেকে প্রবণতা বাড়তে পারে।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি গবেষণায় সম্প্রতি সামনে এসেছে, পারমানেন্ট হেয়ার ডাই নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে। ২০১৯-এর ডিসেম্বরে অনলাইনে প্রকাশিত ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যানসারের এই রিপোর্টের দাবি, পারমানেন্ট হেয়ার ডাই নারীদের স্তন ক্যান্সারের প্রবণতা প্রায় ৯ শতাংশ বাড়িয়ে তোলে।
বিশেষ করে, আফ্রিকা ও আমেরিকার নারীদের উদাহরণ টেনে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। তারা দাবি করেছেন, নারীরা প্রতি ৫ থেকে ৮ সপ্তাহ বা তার বেশি সময় পর পর পারমানেন্ট হেয়ার ডাই করালে স্তন ক্যানসারের ঝুঁকি ৬০ শতাংশ বেড়ে যায়।
তবে সেমি পারমানেন্ট বা টেমপোরারি ডাই কখনোই এর মধ্যে পড়ে না। এগুলো ব্যবহারে ক্যান্সারের প্রবণতা বাড়বে না। গায়ের রং কালো হলে পারমানেন্ট হেয়ার ডাই-এ ৬০ শতাংশ ক্যান্রে্র ঝুঁকি বাড়ে। গায়ের রং ফর্সাদের এক্ষেত্রে ঝুঁকি বাড়বে ৮ শতাংশ।
পারমানেন্ট ডাই-এ ব্যবহারকারী কেমিক্যাল কি একেবারেই নিষিদ্ধ করা উচিত? বিশেষজ্ঞরা তা নিয়ে নিশ্চিত কিছু না বললেও, এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তারা।
একইসঙ্গে বলা হয়েছে, যারা প্রতি ৫ থেকে ৮ সপ্তাহে চুল স্ট্রেট করান তাদেরও ৩০ শতাংশ বেশি স্তন ক্যান্সারের প্রবণতা রয়েছে। ত্বক বিশেষজ্ঞরা মনে করছেন, যাদের চামড়ার রং বাদামি হলে সেক্ষেত্রে নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি পুরোপুরি মুক্ত বলা যাচ্ছে না। এধরনের কেমিক্যাল থেকে নিজেদের শরীরকে মুক্ত রাখাই ভালো।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






