চ্যাটজিপিটিকে টেক্কা দেবে গুগলের জেমিনি এআই
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
চ্যাটজিপিটি আসার পর থেকে মানুষের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার অনেকটাই বেড়েছে। তবে এবার চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গুগল তার উন্নত মডেল জেমিনি এআই লঞ্চ করেছে। এই মডেলটি বার্ডের চেয়েও স্মার্ট, যা অনেক ধরনের কাজ সহজেই করতে পারে।
গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, এই মডেলটি মানুষের বিভিন্ন কাজ করে দেবে। অর্থাৎ, মানুষ যেভাবে একে অপরের সঙ্গে কথা বলে, যোগাযোগ করে, ঠিক সেইভাবেই এই মডেলটি কাজ করবে। এভাবেই এই মডেলটি তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, জেমিনি এআই ডিপমাইন্ড এবং গুগলের গবেষণা দল যৌথভাবে তৈরি করেছে। এটি টেক্সট, ছবি, অডিও এবং কোড ইত্যাদির মতো অনেক ধরনের কাজ সহজেই করতে পারে।
কোম্পানির মতে, জেমিনি এআই তিনটি আকারে পাওয়া যাবে– আল্ট্রা (জটিল কাজের জন্য), প্রো (বিস্তৃত বা বেশি কাজের জন্য) এবং ন্যানো (অন-ডিভাইস কাজের জন্য)।
এ প্রসঙ্গে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং বার্ডের ভাইস প্রেসিডেন্ট সিসি সিয়াও জানান, জেমিনি দুটি ধাপে বার্ডের মধ্যে চালু করা হচ্ছে। বার্ডের মধ্যে জেমিনি প্রো প্রাথমিকভাবে টেক্সট ভিত্তিক প্রম্পট সাপোর্ট করবে, পরে মাল্টিমোডাল সাপোর্টসহ আনা হবে।
নতুন মডেলটি ১৭০ টিরও বেশি দেশ এবং অঞ্চলে ইংরেজিতে পাওয়া যাবে এবং ভবিষ্যতে ইউরোপের মতো আরও ভাষাতে আনা হবে।
এ ছাড়া নতুন বছরে গুগল বার্ডের ভেতরে জেমিনি আল্ট্রার সাপোর্ট পাওয়া যাবে। তার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য যেমন- টেক্সট, ছবি, অডিও, ভিডিও এবং কোডের মতো অনেক কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। জেমিনি আল্ট্রা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোডিং ভাষায় উচ্চ-মানের কোড বুঝতে এবং তৈরি করতে পারবে বলে দাবি কোম্পানির। সূত্র- টিভি ৯ বাংলা
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


