চ্যাটজিপিটির থেকেও শক্তিশালী জিপিটি-৪
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৫ এএম, ১৬ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ওপেনএআই সম্প্রতি তাদের চ্যাটবট চ্যাটজিপিটির সর্বশেষ সংস্করণ জিপিটি-৪ প্রকাশ করেছে। নতুন মডেলটি যেকোনো ছবি থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিতে পারবে। যেমন যেকোনো খাবারের ছবি থেকে এর রেসিপি বলে দিতে পারবে। এছাড়াও যেকোনো ছবি দেখে ক্যাপশন ও বিবরণ লিখতে পারবে।
নতুন সংস্করণ ২৫ হাজার শব্দ পর্যন্ত যেকোনো বিষয়ে মন্তব্য করতে পারবেন বলেও জানানো হয়েছে। যা চ্যাটজিপিটির চেয়ে প্রায় ৮ গুণ বেশি।
২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকে কয়েক লাখ মানুষ এটি ব্যবহার করছে। চ্যাটজিটিপি গান, কবিতা, ডিজিটাল মার্কেটিং কপি, কম্পিউটার কোড তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
চ্যাটজিটিপির মূল আকর্ষণ হলো মানুষের মতো যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারা। তবে এটি নানা উদ্বেগও সৃষ্টি করেছে। অনেকেই আশংকা করছেন, এটি একদিন মানুষের চাকরি কেড়ে নিতে পারে।
ওপেনএআই জানিয়েছে, তারা জিপিটি ৪ -এর নিরাপত্তা বিষয়ক ফিচার নিয়ে ৬ মাস কাজ করেছে। এমনকি নতুন সংস্করণকে মানুষের প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে। তবে তারা এটিও জানিয়েছে, এখনও এর কিছু তথ্যে ভুল থাকতে পারে।
জিপিটি-৪ প্রাথমিকভাবে চ্যাটজিপিটি প্লাস গ্রাহকদের জন্য প্রকাশ করা হবে, যারা পরিষেবাটির প্রিমিয়াম অ্যাক্সেসের জন্য প্রতি মাসে ২০ ডলার প্রদান করছেন।
ইতিমধ্যে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মে সংযুক্ত করা হয়েছে। মাইক্রোসফট এখন পর্যন্ত ওপেনএআইতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
জিপিটি-৪, চ্যাটজিপিটির মতো এক ধরণের জেনারেটরি কৃত্রিম বুদ্ধিমত্তা। জেনারেটরি এআই অ্যালগরিদম এবং অনুমানমূলক টেক্সট ব্যবহার প্রম্পটের উপর ভিত্তি করে নতুন কনটেন্ট তৈরি করতে পারে।
ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৪-এর চাটজিপিটির চেয়ে 'আরও উন্নত যুক্তি দক্ষতা' রয়েছে। তবে ওপেনএআই সতর্ক করেছে, জিপিটি -৪ এখনও পুরোপুরি নির্ভরযোগ্য নয়।
ওপেনএআই ভাষা শেখার অ্যাপ ডুয়োলিঙ্গো এবং দৃষ্টি-প্রতিবন্ধীদের জন্য একটি অ্যাপ্লিকেশন বি মাই আইজের সঙ্গে নতুন পার্টনারশিপের ঘোষণা দিয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


