চ্যালেঞ্জিং কাজে নারীরা দক্ষতার প্রমাণ রাখছে : চুমকি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫৭ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, দেশে বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ছে এবং চ্যালেঞ্জিং কাজে তারা দক্ষতা ও যোগ্যতা প্রমাণ দিতে সক্ষম হয়েছেন। নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে। তাদের ক্ষমতায়ন ও বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে দৈনিক ভোরের কাগজ আয়োজিত ‘অগ্রযাত্রায় অদম্য নারী’ শীর্ষক এক সেমিনার ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন বিশিষ্ট নারীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- ফোরকান বেগম (মুক্তিযুদ্ধ), চেমন আরা (ভাষা আন্দোলন), লুনা শামসুদ্দোহা (অর্থনীতি), অধ্যাপক ডা. সায়েবা আক্তার (চিকিৎসা), জোবেরা রহমান লিনু (ক্রীড়া) এবং সহকারি পুলিশ সুপার শাহেদা সুলতানা (সাহসিকতা)।
ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সংসদ সদস্য কবি কাজী রোজী, সাবেক সংসদ সদস্য ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, পিপ ট্রাস্টের নির্বাহি পরিচালক অ্যারোমা দত্ত, সিনিয়র সাংবাদিক দিল মনোয়ারা মনু এবং উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শরীফা বুলবুল।
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল আন্দোলন-সংগ্রামে নারীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমানে নারীরা যোগ্যতার সাথে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। নারী নির্যাতনের সাথে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, দোষিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, আগে নারী দিবসের অনুষ্ঠানে দুঃখ-বেদনার কথা বেশি শুনতে হতো, এখন নারীর সাফল্য ও কৃতিত্বের কথা বেশি শোনা যায়। এটা অবশ্যই নারীর ক্ষমতায়নের একটি দিক।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বাল্য বিয়ে দিন দিন কমছে উল্লেখ করে বলেন, সরকার বাল্য বিয়ে বন্ধ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











