ছাদ বাগানের গাছকাটা সেই নারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার
সাভারের সিআরপি রোডে একটি বাড়ির ছাদে দা দিয়ে কুপিয়ে গাছ কেটে ফেলা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ছাদের টবে লাগানো গাছের মালিকের করা মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলেও জানান ওসি।
এ সময় উপস্থিত সংবাদমাধ্যমকে ওই নারী বলেন, ‘আমি অন্যায়ের প্রতিবাদ করেছি এইজন্য পুলিশ আমাকে আটক করেছে। গাছের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। হাবিব সাহেব আমাকে বকাবকি করেছেন- আমাকে ছাদ থেকে ফেলে দিবেন, আমাকে মারবেন। আমাকে বার বার মারতে আসছে আপনারা ভিডিওতে দেখেননি।’
তিনি বলেন, ‘কোনোভাবে গাছের ডাল ভাঙছে, সে আমাকে অভিশাপ দেয়।’
গাছগুলো কাটার জন্য অনুতপ্ত কিনা জানতে চাইলে ওই নারী বলেন, ‘আমার সন্তানের চেয়ে গাছগুলো আমার কাছে বড় না। আমার সন্তানের হাতগুলা যেন লুলা হয়ে যায়, এটা সে তাহাজ্জুতের নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে বলছে।
‘হ্যাঁ আমি এই ঘটনায় অনুতপ্ত। আমি বলছি যে আমি যখন ভুল করছি আমি হাবিব ভাই আর হাবিব ভাইয়ের বউয়ের কাছে গিয়ে মাফ চাইবো। আমি ভুল করছি। রাগের বশেই আমি করে ফেলছি কাজটা, রাগ ছাড়া আমি করি নাই। আমি দরকার হয় মাফ চাইবো।’
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাভারের সিআরপি রোডে একটি বাড়ির ছাদে লাগানো শখের গাছ দা দিয়ে কুপিয়ে কেটে ফেলেন ওই নারী। গাছ কাটার সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গাছের মালিক সুমাইয়া হাবিব ভিডিওটি পোস্ট করেন।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



