ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ শুক্রবার ছুটির দিনেও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৭৩। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে এই মেগাসিটি।
একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুর, যার স্কোর ২১০। দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির কুচিং শহর (স্কোর ১৮৭)। তালিকার তৃতীয় ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর (স্কোর ১৮৪) ও ভারতের কলকাতা (স্কোর ১৬০)।
দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১০৩ থেকে ২১০-এর মধ্যে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
- তুলির রঙে এবার নতুন ঠিকানা—নিপুস ক্রিয়েশন
- আকর্ষণীয় বেতনে চাকরি দেবে প্রাইম ব্যাংক
- এশিয়ান গেমস:বাংলাদেশকে খেলার কথা বলে মাঠে আসেনি চীন
- ১০ দিন ধরে লাপাত্তা একই পরিবারের দুই গৃহবধূ
- ভাষা আন্দোলন: ভাষার জন্য নারীরাও নেমেছিল রাজপথে
- ভাষা আন্দোলন: ভাষার জন্য নারীরাও নেমেছিল রাজপথে
- দুশ্চিন্তায় অস্থির? মস্তিষ্ক শান্ত রাখতে প্রতিদিন করুন এই অভ্যাস
- ফিজিতে প্রতি ৫০ জন গর্ভবতী নারীর একজন এইচআইভিতে আক্রান্ত
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন
- দেশের বাজারে সোনার দাম বাড়ল
- প্রথমবার জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল
- সিএনএনসহ ৩ গণমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প
- ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
- সুনামগঞ্জে বাবার হাতে বিষপানে ৩ শিশুর প্রাণহানী
- এআই-এর অপব্যবহার নিয়ন্ত্রণে উদ্যোগ নেবে সরকার
- বাড়ছে ডেঙ্গু, প্রতিরোধে প্রয়োজন সচেতনতা
- ডিমে কিছুটা স্বস্তি, আটা-ময়দায় বাড়তি চাপ
- রেসিপি: শ্রীলঙ্কার জনপ্রিয় ‘জর্জের ডাল’
- মোদি ও তার শাসকদল ‘স্বৈরাচারী’: শ্রীলেখা
- সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রুমিন ফারহানা
- ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
- রাজধানীতে রাস্তা সংস্কারের নামে জনদুর্ভোগ, চলছে ১২ মাস
- চড়ুই আমাদের ঘরের পাখি, আঙ্গিনার বন্ধু
- এ স প্তা হে র ছ ড়া : জী ব ন ও প্র কৃ তি
- উ. কোরিয়া পারমাণবিক অস্ত্র ছাড়বে ভাবা মূর্খদের কাজ: কিম
- প্রথমবার জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল
- দেশের বাজারে সোনার দাম বাড়ল
- গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন






