ছুটির দিনে বাণিজ্য মেলার পথে দর্শনার্থীদের ঢল
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
আগামী ৩১ জানুয়ারি শেষ হচ্ছে বাণিজ্য মেলা। সে হিসেবে মেলার শেষ শুক্রবার আজই। আর সাপ্তাহিক এই ছুটির দিনে বাণিজ্য মেলায় যাওয়ার পথে ঢল নেমেছে দর্শনার্থীদের।
শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে এমন চিত্র দেখা গেছে রাজধানীর কুড়িল ফ্লাইওভারের নিচে। কারণ, ঢাকা থেকে বাণিজ্য মেলায় যাওয়ার সরাসরি বিআরটিসি বাস সার্ভিস রয়েছে এখানেই।
গণপরিবহনের পাশাপাশি দর্শনার্থীদের ব্যক্তিগত গাড়িতে, মোটরসাইকেলে যেতেও দেখা গেছে। কাঞ্চন ব্রিজ থেকে মানুষজনকে হেঁটেও মেলা প্রাঙ্গণে আসতে দেখা গেছে।
পরে মেলা প্রাঙ্গণে পৌঁছে দেখা যায়, মেলার প্রধান ফটকে অসংখ্য দর্শনার্থীদের প্রবেশের সারি। দর্শনার্থীদের কাছ থেকে মেলার টিকিট সংগ্রহ করতে নিরাপত্তাকর্মীরা হিমশিম খেয়ে যাচ্ছেন। মেলায় প্রবেশের সারি গিয়ে ঠেকেছে অনেক দূরে। মেলার প্রবেশ গেটে পুলিশ ও মেলা কর্তৃপক্ষের লোকজন নিরাপত্তায় আছেন।
মেলায় অনেকেই আসছেন সপরিবারে। আবার কেউ আসছেন বন্ধুদের সঙ্গে দল বেঁধে। মেলার শুরুর দিকে শুধু আশপাশের এলাকার মানুষকে আসতে দেখলেও শেষ সময়ে দূরদূরান্ত থেকেও অনেকে আসছেন।
রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩। আজ আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের ২৭তম দিন। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
মেলার গেট দিয়ে প্রবেশের পরই চোখে পড়ে এক্সিবিশন সেন্টারের সামনে থাকা সুবিশাল খালি জায়গা। যেখানে রয়েছে বিশ্রাম করার জন্য বেঞ্চ। রয়েছে হাঁটা-চলার জন্য পর্যাপ্ত জায়গা। রয়েছে ফোয়ারাও। তার পাশে বিপুল সংখ্যক মানুষের জটলা রয়েছে। ফোয়ারার চারপাশে ফুটন্ত গাঁদা ফুল গাছের টব সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। যা দর্শনার্থীদের মনে আনন্দ জাগাচ্ছে। এমন পরিবেশে দর্শনার্থীরা মুঠোফোনে ছবি তোলায় ব্যস্ত হচ্ছেন। কখনো নিজে, পরিবারের সঙ্গে কিংবা সফর সঙ্গীদের সঙ্গে একই ফ্রেমে বন্দি হচ্ছেন।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল






