ছোটগল্প# ছোট্ট নীলকণ্ঠ ও বন্ধু খরগোশ
আইরীন নিয়াজী মান্না | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
এক বাগানে বাস করত ছোট্ট একটি নীলকণ্ঠ পাখি। ওর গায়ে ছিল নীল রঙের চকচকে পালক, আর চোখে উজ্জ্বল কৌতূহল। প্রতিদিন ভোরবেলা সূর্য উঠার সাথে সাথেই ও বাগানের গাছগুলোর ডালে ডালে উড়ে বেড়াতো। আর মিষ্টি সুরে গান গাইতো।
নিলকণ্ঠের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল ছোট একটি খরগোশ। নাম তার টিনটিন। টিনটিন সব সময় দেরিতে ঘুম থেকে ওঠতো। নীলকণ্ঠ তাই প্রতিদিন কিচিরমিচির করে ডেকে ডেকে ওকে ঘুম থেকে তুলতো।
একদিন প্রচন্ড বৃষ্টি শুরু হলো। বাগান ভিজে একদম চপচপে হয়ে গেল। নীলকণ্ঠ খুব চিন্তায় পরে গেল। টিনটিন ভিজে গেলে ওর ঠান্ডা লেগে যাবে। ও তাড়াতাড়ি উড়ে গিয়ে টিনটিনকে বললো, বন্ধু চলো, আমার সঙ্গে। ওই বড় পাতার নিচে লুকাই।
টিনটিন খুশিতে লাফিয়ে উঠলো। হেসে বললো, চলো তবে যাই।
ওরা দু’বন্ধু জবা গাছের সবুজ পাতার নিচে বসে বসে বৃষ্টি উপভোগ করতে লাগল।
বৃষ্টির ফোঁটা গাছের পাতা থেকে টপটপ করে পড়ছিল। নীলকণ্ঠ মৃদু কণ্ঠে গান গাইতে লাগলো। টিনটিন ওর পাশে বসে সেই সুর উপভোগ করছে। বৃষ্টি শেষে যখন রোদ উঠলো, ওরা দুজনেই আনন্দে হেসে উঠলো। কারণ তাদের মিষ্টি বন্ধুত্বে নতুন রঙ যোগ হয়ে গেছে।
সেদিনের পর থেকে নীলকণ্ঠ আর টিনটিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই বাগানের কোণে চলে আসতো। তারপর দু’বন্ধু মিলে প্রাণভরে গল্পে মেতে উঠতো। দিনভর বাগানজুড়ে চললো ওদের রাজত্ব।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



