ছোটদের জন্য টিকটকের নতুন ফিচার
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ৪ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ছোটদের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। অ্যাকাউন্টে নতুন ডিফল্ট সেটিংস চালুর পাশাপাশি স্ক্রিন টাইম টুলে আরও কাস্টম অপশন যুক্ত করছে।
আগামী সপ্তাহ থেকে আঠারো বছরের কম বয়সী ব্যবহারকারীর প্রতিটি অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ৬০ মিনিটের জন্য দৈনিক স্ক্রিন টাইম লিমিট সেট করা হবে।
এক্ষেত্রে অ্যাপে যখন ৬০ মিনিটের সীমা পূর্ণ হয়ে যাবে, তখন কিশোর-কিশোরীদের অ্যাপটি ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য একটি পাসকোড লিখতে অনুরোধ করা হবে। তখন সময় বাড়ানোর জন্য তাদের সক্রিয় সিদ্ধান্ত নিতে হবে।
পরিবারের ক্ষমতায়ন এবং ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে, টিকটক ফ্যামিলি পেয়ারিংয়ে তিনটি নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে। এগুলো হলো-
দৈনিক স্ক্রিন টাইম নির্ধারণ: পিতামাতা এবং অভিভাবকরা কিশোর-কিশোরীদের জন্য দৈনিক স্ক্রিন টাইম নির্ধারণ করতে পারেন। এক্ষেত্রে প্রতিদিনের জন্য, একটি ভিন্ন সময়সীমা নির্ধারণ করা যায়। পরিবারগুলি স্কুলের সময়সূচী, পারিবারিক ভ্রমণ এবং ছুটির দিনগুলো অনুযায়ী সময় নির্ধারণ করতে পারে।
স্ক্রিন টাইম ড্যাশবোর্ড: ড্যাশবোর্ডটি টিকটক অ্যাপে মোট কাটানো সময় এবং অ্যাপটি কতবার খোলা হয়েছে তা সংক্ষিপ্ত আকারে দেখাবে। এক্ষেত্রে বাবা-মায়েরা কিশোর-কিশোরীদের দিন এবং রাতে ব্যয় করা মোট সময়ের পরিমাণও জানতে পারবে।
নোটিফিকেশন বন্ধ রাখা: এই অপশনের সাহায্যে, অভিভাবকরা একটি নির্দিষ্ট সময়সূচী সেট করে কিশোর-কিশোরীদের জন্য নোটিফিকেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন ৷ নতুন আপডেটের অধীনে, ১৩-১৫ বছর বয়সী ব্যবহারকারীদের রাত নয়টার থেকে আর নোটিফিকেশন পাঠানো হবে না। একইভাবে, ১৬-১৭ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলোর জন্য পুশ নোটিফিকেশনগুলো রাত ১০টা থেকে অকার্যকর করে রাখা হবে ৷
ব্যবহারকারীদের রাতে অফলাইনে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে টিকটক একটি স্লিপ রিমাইন্ডারও চালু করছে। এক্ষেত্রে ব্যবহারকারীদের অ্যাপ থেকে লগ অফ করার জন্য মনে করিয়ে দিতে একটি নির্ধারিত সময়ে পপ-আপ নোটিশ প্রদর্শিত হবে।
টিকটক ডিজিটাল বিশ্বে নিরাপত্তা এবং প্রবৃদ্ধি সম্পর্কে চলমান আলোচনা স্থাপনের জন্য পরিবার সমূহকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্ল্যাটফর্মটি এর বর্তমান ফিচারগুলোকে উন্নত করতে এবং নতুন টুলস প্রবর্তন করতে ক্রমাগত বিনিয়োগ চালিয়ে যাবে। এর ফলে, মানুষ তাদের সৃজনশীলতা প্রকাশ করার পাশাপাশি অপরের সাথে যুক্ত হতে পারবে যেখানে তারা সংস্কৃতি-প্রবণ বিনোদনও উপভোগ করা যাবে।
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

