ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৯:৫১:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একাধিক বিভাগে চাকরি

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের একাধিক বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদনপত্র  ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি পাঠাতে পারবেন।

পদের নাম: প্রভাষক। পদের সংখ্যা: ৫। আবেদন যোগ্যতা: এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) জিপিএ কমপক্ষে ৯.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং যেকোনো একটিতে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
 
আবেদনযেভাবে: আগ্রহীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটের https://hrm.erp.jnu.ac.bd/online_application/ এই লিংকে ফরম পূরণ করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত প্রতিলিপি, সব গবেষণা প্রবন্ধ/প্রকাশনার কপি (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে অনলাইনে পূরণ করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ ৮ সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র রেজিস্ট্রারের দপ্তরে ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি পাঠাতে হবে। 

আবেদন ফি : আবেদনকারীকে ফি বাবদ ৬০০ টাকা মোবাইল ব্যাংকিং শিওরক্যাশ/নগদ/রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩।