ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২:২৫:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

'জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ৭ মে ২০১৭ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজ নিজ এলাকায় দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সব শ্রেণী-পেশার মানুষকে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রাখার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন।

গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদ বাংলার মাটিতে কোনভাবে চলবে না, চলতে পারে না। এর বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এখন থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের জন্যও দলীয় সংসদ সদস্যদের প্রতি নির্দেশ দিয়ে  শেখ হাসিনা বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো বুকলেট আকারে তুলে ধরার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় ফিরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে      মনোযোগী হতে হবে। চলমান উন্নয়ন কাজগুলো তদারকি করে এগুলো এগিয়ে নিতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আসতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে এই শান্তির ধর্মের প্রকৃত ব্যাখ্যা জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচার চালাতে হবে। এমপিদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা গ্রুপিং সৃষ্টি না করার নির্দেশ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের জনপ্রিয়