জনপ্রিয় তুর্কি অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার
তুর্কি অভিনেত্রী এজে ইর্তেম
তুর্কি অভিনেত্রী এজে ইর্তেম মারা গেছেন। যিনি ‘ওয়ান লাভ’ সিরিয়ালে ইশিল চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৫ বছর।
এজে ইর্তেমের মা নুরিয়ে ইর্তেম জানান, রোববার বিকেলে বাসার পাশে একটি ভেন্যুতে জন্মদিনের আয়োজনে অংশ নেন মা ও মেয়ে। সেখানে কেক কাটা হয়। রাত ৮টা ৩৬ মিনিটে তারা বাসায় ফেরেন। পরদিন সকালে খাওয়ার জন্য মেয়েকে ডাকলে কোনো সাড়া পাননি।
নুরিয়ে ইর্তেমের ভাষ্য, 'আমি তার ঘরে ঢুকে দেখি মুখ থেকে অস্বাভাবিক ধরনের তরল বের হচ্ছিল। রাতে সে অনেক অ্যালকোহল পান করেছিল এবং শক্তিশালী অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধও সেবন করেছিল।'
এদিকে এজে ইর্তেম আত্মহত্যা করেছেন কি না, তা নিয়েও রহস্য তৈরি হয়েছে। তবে এজে ইর্তেমের আইনজীবী বলছেন, প্রাথমিকভাবে তারা সন্দেহ করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন তিনি।
আইনজীবী জানান, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আত্মহত্যার গুঞ্জবও নাকচ করে করেছেন আইনজীবী। ইজমির শহরে এজে ইর্তেমের শেষকৃত্য হবে। সেখানেই তাকে সমাহিত করা হবে।
১৯৯১ সালে তুরস্কের সিভাস শহরে এজে ইর্তেমের জন্ম। ২০১৪ সালে ‘কাচাক গেলিনলার’ সিরিয়াল নিয়ে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তী সময়ে ‘ও হায়াত বেনিম’, ‘শেরেফ মেসেলেসি’সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন। ‘ওয়ান লাভ’ সিরিয়ালে ইশিল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










