জনসনের কোভিড-১৯ ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
একজন অংশগ্রহণকারী অসুস্থ হয়ে যাওয়ায় জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ ভ্যাকসিনের ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে- “এতে অংশ নেওয়া একজন অজ্ঞাত অসুস্থতায় ভোগার কারণে তৃতীয় ধাপের গ্রুপভিত্তিক এনসেম্বল ট্রায়ালসহ আমরা আমাদের কোভিড-১৯ ভ্যাকসিনের সব প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করছি।”
এই স্থগিতাদেশের মানে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ৬০ হাজারের রোগীর তালিকাভুক্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে। জনসন অ্যান্ড জনসন বলছে- মারাত্মক বিরূপ ঘটনা বা অসুস্থতা ‘কোনো ক্লিনিক্যাল বা বিস্তৃত পর্যবেক্ষণের অংশ’। প্রতিষ্ঠানের গাইডলাইন অনুযায়ী ট্রায়াল স্থগিত করা হয়েছে, অংশগ্রহণকারীর অসুস্থতার সঙ্গে এই টিকার কোনো সম্পর্ক আছে কি-না বা ভ্যাকসিনটির কার্যক্রম এখানেই স্থগিত করে দিতে হবে কি-না সে ব্যাপারে পর্যবেক্ষণ করা হবে।
ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য সেপ্টেম্বরের শেষ দিকে অংশগ্রহণকারী নিয়োগ শুরু করে জনসন অ্যান্ড জনসন। যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের ২০০ এর বেশি অঞ্চল থেকে স্বেচ্ছাসেবী হিসেবে ৬০ হাজারের মতো অংশগ্রহণকারী তালিকাভুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়। এই ভ্যাকসিনের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে তহবিল দিচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ।
আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো, পেরু ও দক্ষিণ আফ্রিকাতেও এই ভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে। তৃতীয় ধাপের ট্রায়ালে যাওয়ার তালিকায় নাম লেখানো করোনাভাইরাসের ভ্যাকসিনের মধ্যে জনসন অ্যান্ড জনজনের ভ্যাকসিনটি বিশ্বে দশ নম্বর, আর যুক্তরাষ্ট্রে চতুর্থ। দ্রুত গতিতে এই ভ্যাকসিনের কাজ চালিয়ে যাওয়ার জন্য জনসন অ্যান্ড জনসনকে ১০০ কোটির বেশি ডলার অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বজুড়ে এরই মধ্যে ১ লাখ ৮৫ হাজার বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষের।
ভাইরাসটি প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে। রাশিয়া এরই মধ্যে একটি টিকা আবিষ্কারের কথা বললেও সেটার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশেষজ্ঞ।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











