জনসনের টিকা এক ডোজই কার্যকর: এফডিএ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ক্লিনিক্যাল ট্রায়ালে যুক্তরাষ্ট্রের কোম্পানি জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকার একটি ডোজই নিরাপদ ও কার্যকর বলে জানিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কর্তৃপক্ষ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জনসন অ্যান্ড জনসন কোম্পানির করোনা টিকার ট্রায়ালের প্রকাশিত ফলাফলের বরাত দিয়ে এমনই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কর্তৃপক্ষের এক কর্মকর্তা।
এখন পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যকর যতগুলো টিকা বাজারে এসেছে তার সবগুলোর দুই ডোজ করে নিতে হয়। কিন্তু জনসন কোম্পানির এই করোনা টিকা অনুমোদন পেলে তার একটি ডোজ যথেষ্ট হবে।
আগামী শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এই টিকা যুক্তরাষ্ট্রে ব্যবহারের অনুমোদন দেওয়া হবে কিনা সে বিষয়ে এফডিএ’র স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে। অপর দুই কোম্পানি ফাইজার ও মডার্নার উদ্ভাবিত টিকার ক্ষেত্রেও এমনভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
গত জানুয়ারি মাসে জনসন অ্যান্ড জনসন জানিয়েছিল, প্রায় ৪৪ হাজার মানুষের দেহে প্রয়োগ করার মাধ্যমে চালানো বৈশ্বিক এক ট্রায়ালে দেখা গেছে, করোনার বিভিন্ন ধরনের সংক্রমণ ঠেকাতে তাদের টিকা ৬৬ শতাংশ কার্যকর।
তবে অঞ্চলভেদে টিকার কার্যকারিতার ভিন্নতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রে যেখানে টিকার কার্যকারিতা ৭২ শতাংশ সেখানে লাতিন আমেরিকায় এই টিকার কার্যকারিতার হার ৬৬ শতাংশ।
আবার দক্ষিণ আফ্রিকায় এই টিকার কার্যকারিতা ৫৭ শতাংশ বলে প্রমাণিত হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের একটি নতুন ধরন শনাক্ত হয়েছে।
ট্রায়ালে আরও দেখা গেছে করোনাভাইরাসে গুরুতর অসুস্থতার ক্ষেত্রে জনসন অ্যান্ড জনসনের এই টিকার কার্যকারিতা গড়ে ৮৫ শতাংশ।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








