জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার
জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের একটি স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল আজ শুক্রবার একক ডোজের জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহে এই ভ্যাকসিনের ৩০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হবে।
শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের পাশাপাশি ভোক্তা ও শিল্প প্রতিনিধিদের সমন্বয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের গঠিত ২২ সদস্যের কমিটি দীর্ঘ ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেন।
প্যানেলের সুপারিশগুলো বাধ্যতামূলক না হলেও তারা সেটা অনুসরণ করেছেন এবং তাদের ব্যাপক সমর্থনের আশা করা হয়েছিল।
গত ডিসেম্বরে ফাইজার ও মডের্নার অনুমোদনের পর যুক্তরাষ্ট্রে তৃতীয় ভ্যাকসিন হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন (ইইউএ) পেল জনসন অ্যান্ড জনসন।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যদি এফডিএ নতুন ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়, জনসন এন্ড জনসন যাতে দ্রুত এটি উৎপাদন করতে পারে সে ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে।’
প্রশাসনিক কর্মকর্তারা চলতি সপ্তাহের শুরুর দিকে আশা প্রকাশ করে বলেছেন, অনুমোদনের অপেক্ষায় থাকা ভ্যাকসিনের অনুমোদন পেলে আগামী সপ্তাহে তিন থেকে চার মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ পাওয়া যাবে।
বৈঠকের আগে এফডিএ তাদের রিপোর্টে বলেছে, নতুন ভ্যারিয়ান্টসহ গুরুতর কোভিড-১৯ প্রতিরোধে এই ভ্যাকসিন অধিকতর কার্যকর।
৪০ হাজার লোকের মধ্যে বৈশ্বিক ট্রায়ালে এই ভয়ংকর রোগের বিরুদ্ধে ভ্যাকসিনটি ৮৫.৪ শতাংশ কার্যকর, তবে রোগটির মডারেট ফর্মে কার্যকারিতা কমে ৬৬.১ শতাংশ দাঁড়ায়। দুই ডোজের ফাইজার ও মডের্নার কার্যকারিতা ৯৫ শতাংশ।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










