জনসন বেবি পাউডারে ক্যান্সারের উপাদান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
সারা বিশ্বজুড়ে জনপ্রিয় ‘জনসন অ্যান্ড জনসন’ বেবি পাউডারে মিলেছে ক্যান্সারের উপাদান ‘অ্যাসবেস্টস’র গুঁড়া। মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার সমীক্ষায় পাউডারটিতে ‘অ্যাসবেস্টস’র গুঁড়া পাওয়ায় বাধ্য হয়েই মোট ৩৩ হাজার বেবি পাউডারের বোতল বাজার থেকে ফিরিয়ে নিয়েছে এ বহুজাতিক কোম্পানিটি।
দ্য নিউইয়র্ক টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, ‘জনসন অ্যান্ড জনসন’ এর বেবি পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পেয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন। অ্যাসবেস্টস মানুষের শরীরের জন্য বিশেষ করে শিশুদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এর সংস্পর্শে শিশুদের ক্যান্সারও হতে পারে।
যদিও জনসন বেবি পাউডারে যে অ্যাসবেস্টস পাওয়া গেছে তার মাত্রা অত্যন্ত কম। পাউডারটিতে মাত্র ০.০০০০২ শতাংশ অ্যাসবেস্টসের উপস্থিতি রয়েছে। তবুও ছাড় দিতে রাজি নয় মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন, ঝুঁকি নিতে চাইছে না ‘জনসন অ্যান্ড জনসন’ কর্তৃপক্ষও। তারা তাদের সুনামের কথা চিন্তা করে বাজার থেকে ৩৩ হাজার বোতল বেবি পাউডার তুলে নিচ্ছে।
বাজার থেকে পণ্য তুলে নিলেও পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে কোম্পানিটি। তবে যতদিন না প্রমাণিত হচ্ছে ‘জনসন অ্যান্ড জনসন’ বেবি পাউডার পুরোপুরি অ্যাসবেস্টস-মুক্ত, ততদিন যে লটের পণ্যে ক্ষতিকারক পদার্থটি পাওয়া গেছে, সেই লটের সমস্ত পণ্য বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে।
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










