ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২২:৩৩:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

জন্মহার বাড়াতে মাতৃত্বকালীন ছুটি বাড়াচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৬ এএম, ২৭ নভেম্বর ২০২১ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চীনের বেশ কয়েকটি অঞ্চলে অন্তত ৩০ দিন মাতৃত্বকালীন ছুটি বর্ধিত করা হয়েছে। জন্মের হার রেকর্ড সংখ্যক কমে গেছে দেশটিতে। এ কারণে শিশু জন্মদান উৎসাহিত করার জন্য সর্বশেষ প্রয়াস হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খবর এএফপি’র।

পরিবারে তৃতীয় সন্তান জন্ম দেওয়ার অনুমতি দিতে কঠোর পরিবার পরিকল্পনার নিয়ম শিথিল করার জন্য এই পরিবর্তন আনা হচ্চে। 

শুক্রবার বেইজিংয়ের সিটি সরকার  ঘোষণা করেছে, নারীরা এখন থেকে ১৫৮ দিন মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন। সাংহাই কর্তৃপক্ষ এক দিন আগে অনুরূপ পরিবর্তনের ঘাষণা দিয়েছে।   

সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পূর্বাঞ্চলে ঝেজিয়াং প্রদেশে দ্বিতীয় বা তৃতীয় সন্তানের মায়েরা এখন মোট ১৮৮ দিন মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারবেন। এর আগে মায়েরা বতনসহ ৯৮ দিনের মোতৃত্বকালীন ছুটি কাটাতে পারতেন।