জর্দানে ভয়াবহ আগুন, ৮ শিশুসহ ১৩ পাকিস্তানির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
জর্দানে প্রবাসীদের এক অস্থায়ী আবাসনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ শিশুসহ ১৩ পাকিস্তানির মৃত্যু হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) দেশটির সিভিল ডিফেন্স দপ্তরের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।
সিভিল ডিফেন্সের মুখপাত্র ইয়াদ আল আমরে এক বিবৃতিতে বলেন, রবিবার রাতে জর্দান ভ্যালিতে প্রবাসীদের এক অস্থায়ী আবাসনে আগুন লাগার ঘটনা ঘটে। সেই ভবনে দুইটি পাকিস্তানি পরিবার বাস করতো। তারা সেখানে কৃষিজমিতে শ্রমিক হিসাবে কাজ করতো।
এই সম্পর্কে পাকিস্তানি সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানায়, রবিবার দিনগত রাত দুইটার দিকে রাজধানী আম্মান থেকে ৩০ কিলোমিটার দক্ষিণের গ্রামীণ এলাকার সেই আবাসনে হঠাৎ আগুন ধরে যায়। সেই অগ্নিকাণ্ডে মোট ১৩ পাকিস্তানি প্রাণ হারান। এদের মধ্যে ৮ শিশু, ৪ জন নারী এবং বাকি একজন পুরুষ। এই ঘটনায় আহত হন আরো ৩ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











