জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই জোরদারের তাগিদ মেরকেলের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ১৯ জুলাই ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
জার্মানিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ জনে। বন্যাদুর্গত এলাকা ঘুরে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়ে বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধে আরও শক্তি লাগানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের উদ্দেশে তিনি বলেছেন, আমরা আপনাদের পাশে আছি।
রোববার সকাল পর্যন্ত বেলজিয়াম এবং জার্মানিতে ১৮৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বন্যায় জার্মানিতে সবচেয়ে ক্ষতি হয়েছে শুল্দ শহরের। এ শহরের অবস্থা দেখে মেরকেল বলেছেন, এ শহরের হাল দেখে আমি আসল অবস্থাটা বুঝতে পারছি। অবস্থা খুবই ভয়াবহ। যে পরিমাণ ধ্বংসলীলা এখানে চলেছে, আমার মনে হয় জার্মান ভাষায় এমন কোনো শব্দ নেই যা দিয়ে তার পরিমাণ বোঝানো যায়।
প্রবীণ এ জার্মান রাজনীতিবিদ আরও বলেন, তবে আমার একটা বিষয় দেখে ভালো লাগছে যে, জার্মানরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি মোকাবিলা করছেন।
মেরকেল আরও বলেন, ভাগ্য ভালো যে, জার্মানি এমন একটা দেশে যার অর্থনৈতিকভাবে এ ক্ষতি মোকাবিলার সামর্থ্য রয়েছে।
জার্মানি ছাড়াও বেলজিয়াম, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডসে ব্যাপক ক্ষতি হয়েছে এ বন্যার কারণে। তাই বিশ্বনেতাদের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার তাগাদা দিয়েছেন মেরকেল।
তিনি বলেন, জার্মানি একটি শক্তিশালী দেশ। স্বল্পমেয়াদে প্রকৃতির এ শক্তির বিরুদ্ধে জার্মানি দাঁড়াতে পারে। কিন্তু মধ্য ও দীর্ঘমেয়াদে বিভিন্ন নীতি নির্ধারণের মাধ্যমে আমরা আরও অনেক কিছু করবো।
বৃহস্পতিবারের রেকর্ড বৃষ্টিপাতের পর পশ্চিম ইউরোপের দেশটিতে বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়ে, বন্যার পানিতে ভেসে যায় গাড়ি। ভয়ঙ্কর এ ধ্বংসলীলা স্তব্ধ করে দেয় জার্মানি ও তার প্রতিবেশি দেশগুলোকে। এতে মৃতের সংখ্যা ও নিখোঁজের সংখ্যা পরের দিনগুলোতে বাড়তে থাকে।
রিনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের গভর্নর মালু ড্রেয়ার বলেছেন, আমরা এমন ভয়ঙ্কর অবস্থা আগে কখনও দেখিনি।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










