জলবায়ু সম্মেলনে ৫ শীর্ষ প্রভাবশালীর তালিকায় শেখ হাসিনা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ২৬-এর ফলাফল নির্ভর করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচ প্রভাবশালী ব্যক্তির ওপর। ১৯৭টি দেশের পরিবর্তনে তারাই সত্যিকারের কাজটি করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের ডিলমেকারস বলে আখ্যায়িত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
শেখ হাসিনা ছাড়া বাকি চারজন হলেন—চীনের জলবায়ু আলোচক শি জেনহুয়া, সৌদি আরবের আয়মান সাসলি, ব্রিটিশমন্ত্রী অলোক শর্মা, স্পেনের বাস্তুসংস্থান পরিবর্তনমন্ত্রী তেরেসা রিবেরা।
বিবিসি বলছে, জলবায়ু সম্মেলনের সফলতা কিংবা ব্যর্থতা এই পাঁচ আলোচকের ওপর নির্ভর করছে। কারণ এক্ষেত্রে তাদের বড় প্রভাব রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ঝুঁকিপূর্ণদের কণ্ঠস্বর’ হিসেবে আখ্যায়িত করেছে বিবিসি। এতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা ৪৮টি দেশের গ্রুপ ক্লাইমেট ভালনারেবল ফোরামের পক্ষে কথা বলেছেন তিনি।
খবরে বলা হয়, শেখ হাসিনা একজন অভিজ্ঞ ও স্পষ্টভাষী রাজনীতিবিদ; যিনি জলবায়ু পরিবর্তনের তরতাজা অভিজ্ঞতা কপ২৬ সম্মেলনে তুলে ধরবেন। গত বছর বাংলাদেশের প্রায় এক-চতুর্থাংশ পানির নিচে তলিয়ে যায়। সেই সময় দেশটিতে বন্যায় ১০ লাখ বাড়ি-ঘর হুমকির মুখে পড়ে।
কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ ড. জেন অ্যালান বলেন, শেখ হাসিনার মতো লোকজন জলবায়ু পরিবর্তনের এক মানবিক মুখ। এছাড়া জলবায়ু পরিবর্তন ইতিমধ্যে কী অবস্থায় চলে গেছে, তা বুঝতে তিনি বিশ্ব নেতাদের সাহায্য করতে পারেন।
আরও পড়ুন: ‘জলবায়ু সংকটে বিশ্ব নেতাদের সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে’
বিবিসি বলছে, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে থাকা সত্ত্বেও জলবায়ুর ঝুঁকি ও স্বল্পোন্নত দেশগুলোর গ্রুপের আলোচনায় তাদের শক্তিশালী অবস্থানের রেকর্ড রয়েছে।
ড. অ্যালান বলেন, কথা বলার ক্ষেত্রে এসব দেশ তাদের অর্থনৈতিক সক্ষমতার চেয়েও বেশি প্রভাব বিস্তার করেছে। কারণ তাদের শক্তিশালী এক নৈতিক কণ্ঠস্বর আছে। তাদের সিদ্ধান্তগুলোও ঐক্যমতের ভিত্তিতে নেওয়া হচ্ছে। জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলোর মাধ্যমে অগ্রসর সিদ্ধান্ত নিতে ভালো সমঝোতায় পৌঁছানোরও সক্ষমতা রয়েছে তাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্লাসগো বহরের সদস্য ও বাংলাদেশি আলোচক কামরুল চৌধুরীর মতে, একটি সুস্পষ্ট লক্ষ্য নিয়েই ঝুঁকিপূর্ণ দেশগুলো গ্লাসগোতে এসেছে। এসব দেশের ১০০ কোটি মানুষ জলবায়ু ঝুঁকিতে রয়েছে।
তিনি বলেন, ধনী দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে বাধ্য করার মাধ্যমে কোটি কোটি মানুষকে আমরা ঝুঁকিপূর্ণ করতে চাই।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











