ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ১৬:৫১:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

জহির রায়হানের বোন নাফিসা কবীর মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

নাফিসা কবীর

নাফিসা কবীর

শহীদ সাংবাদিক শহীদুল্লা কায়সার এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের যুক্তরাষ্ট্র প্রবাসী বোন নাফিসা কবীর মারা গেছেন।
আজ সোমবার (০৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাতটায় নিউমোনিয়াজনিত জটিলতায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।  
মাদ্রাসা-ই-আলিয়ার সাবেক প্রিন্সিপাল মরহুম মওলানা হাবীব উল্যার জ্যেষ্ঠা কন্যা নাফিসা কবীর পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন। অত্যন্ত মেধাবী ও প্রতিভাসম্পন্ন ছাত্রী হিসেবে তিনি তৎকালীন ফেনী মহকুমার আমিরাবাদ হাই স্কুল থেকে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
ছাত্র জীবনে ভাইদের সাথে কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। তাঁর স্বামী মরহুম ডাঃ এম, এ কবীর ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম ব্যাচের ছাত্র থাকাকালীন স্বামীর সাথে ভাষা আন্দোলনে তিনিও ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন।
যুক্ততরাষ্ট্র প্রবাসী হলেও দেশ-মাতৃকার টানে তিনি পরিবারসহ নিয়মিত দেশে আসতেন।
একাত্তরের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সাথে নিয়ে তিনি ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেন। বঙ্গবন্ধু তাঁর সহজাত উদারতা ও আন্তরিকতার সাথে তাদের আর্জি শোনেন এবং দ্রুততম সময়ে শহীদ বুদ্ধিজীবী পরিবারের পুনর্বাসনে প্রত্যেক পরিবারকে ঢাকায় বাসস্থানের ব্যবস্থা করেন।
মানবতা, নারী-পুরুষের সমতা, সুশাসন এবং গণতন্ত্রের উন্নয়নে আমৃত্যু কাজ করে যাওয়া বর্ণাঢ্য জীবনের অধিকারী নাফিসা কবীর মৃত্যুকালে চার মেয়ে, এক ছেলে, নাতি-নাতনী, দুই অনুজ, একজন সহোদরা বোনসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে নাফিসা কবীরের রূহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চাওয়া হয়েছে।