জাকসু নির্বাচন: ভোট গননাকালে পোলিং অফিসারের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
মৃত চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
মৃত চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।
সকালে দায়িত্বপালনের জন্য জান্নাতুল ফেরদৌস নির্বাচন কমিশন কার্যালয়ে যায়। সেখানে ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি লুটিয়ে পড়েন। পরে দ্রুত তাকে গাড়িতে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শাওন বলেন, সকাল ৯টায় তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এ সময় তার স্বামী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত হওয়া ও পোলিং এজেন্ট না থাকায় রাতে একসঙ্গে সব হলের সংসদের ভোট গণনা শেষ করা যায়নি। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। তিনি তার অন্যান্য সহকর্মীরাসহ ভোট গণনাকেন্দ্রে আসেন। সিনেট হলের দরজার সামনে এসে পড়ে যান। অ্যাম্বুলেন্সযোগে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা জানতে পেরেছি তিনি ইতোমধ্যেই ইহলোক ত্যাগ করেছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







