ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২৩:৪০:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের র‍্যাপোর্টিয়ার বাংলাদেশী আইরিন খান 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২১ পিএম, ১০ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রথম বাংলাদেশী হিসেবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করা আইরিন খান জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের বাক ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন।

জেনেভায় জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের ৪৪তম বৈঠকে এই নিয়োগ চূড়ান্ত করা হয়। কাউন্সিলের ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এই প্রথম হিউম্যান রাইটস কাউন্সিলের এই পদে কোন নারীকে নিয়োগ দেয়া হলো। 

এরআগেও আইরিন খান প্রথম নারী, প্রথম বাংলাদেশী, প্রথম এশীয় এবং প্রথম মুসলিম হিসেবে ২০০১ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ৭ম মহাসচিব হিসেবে দায়িত্ব লাভ করেছিলেন। তিনি ১৯৮০ সালে জাতিসংঘের হাইকমিশনার ফর রিফিউজিসে লিগ্যাল অফিসার হিসেবে যোগ দেন। ২১ বছর পর উপপরিচালক হিসেবে যোগদান করেন। তার পুরো নাম আইরিন জুবাইদা খান। সিলেট জেলার কৃতি সন্তান। জন্ম ২৪ ডিসেম্বর, ১৯৫৬ সালে।

আইরিন খান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব থাকাকালীন সময়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মানবাধিকার পরিস্থিতি ও গণমাধ্যমের স্বাধীনতায় ছিলেন বেশ সরব। বর্তমানে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।