ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৯:৫২:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

জাতিসংঘে ক্ষোভের আগুন ঝরালো কিশোরী থানবার্গ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যর্থতায় বিশ্বনেতাদের প্রতি ক্ষোভের আগুন ঝরালো ১৬ বছর বয়সী টিনেজার গ্রেটা থানবার্গ। সুইডেনের এই পরিবেশকর্মী বলেন, আপনারা ফাঁকা বুলি শুনিয়ে আমার স্বপ্ন ও শৈশব চুরি করেছেন। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের।

তিনি সোমবার জাতিসংঘের (ইউএন) জলবায়ু পরিবর্তন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় বিশ্বনেতাদের উদ্দেশে এই কথা বলেন।

এই সুইডিশ কিশোরী শুরুতেই বলেন, আমার এখানে দাঁড়িয়ে থাকার কথা না। মহাসাগরের অন্য পারের স্কুলে থাকার কথা আমার। অথচ আপনার আমার মধ্যে আশা দেখছেন? কত বড় দুঃসাহস আপনাদের! আপনার ফাঁকা বুলি শুনিয়ে আমার স্বপ্ন ও শৈশব চুরি করেছেন।

এই পরিবেশকর্মী বলেন, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ মারা যাচ্ছে। আর আপনারা অর্থ এবং চিরস্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধির রূপকথা নিয়ে কথা বলছেন। কত বড় দুঃসাহস আপনাদের।

থানবার্গ এই সম্মেলনে উপস্থিত সবাইকে বলেন, আপনার আমাদেরকে ব্যর্থতায় পর্যবসিত করছেন। তরুণ প্রজন্ম আপনাদের বিশ্বাসঘাতকতা বুঝতে পেরেছে।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সবার চোখ আপনাদের দিকে তাকিয়ে আছে। আর যদি আপনার আমাদের ব্যর্থতায় পর্যবসিত করেন, তবে আমি বলছি আমরা কখনো আপনাদের ক্ষমা করব না।

এই ১৬ বছর বয়সী কিশোরী আরও বলেন, সবকিছু বদলানো প্রয়োজন এবং আজ থেকে এই বদলানোর প্রক্রিয়া শুরু করতে হবে।

বিশ্বের প্রায় ৬০টি দেশের প্রধান নিউইয়র্কের এই ইউএন জলবায়ু সম্মেলনে যোগদান করছেন। থানবার্গ এই সম্মেলনে অংশ নিতে নৌকায় নিউইয়র্কে পৌঁছান।

-জেডসি