জাতীয় শোক দিবস পালনে শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ২১ জুলাই ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সারাদেশের স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে হবে।
আট দফা নির্দেশনা—
১. ১৫ আগস্ট (মঙ্গলবার) সব দপ্তর বা শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে।
২. বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে।
৩. পোস্টারের মাধ্যমে সংশ্লিষ্ট অফিসসমূহে প্রচারের ব্যবস্থা গ্রহণ, মাসজুড়ে ব্যানার প্রদর্শন, পোস্টার বা ব্যানারে বঙ্গবন্ধুর ছবি ছাড়া অন্য কিছু ব্যবহার না করা এবং এলইডি বোর্ড থাকলে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন।
৪. বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বক্তৃতার আয়োজন।
৫. স্ব স্ব কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, জাতীয় শোক দিবসের সঙ্গে সংগতিপূর্ণ আলোচনাসভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী এবং দোয়া মাহফিল বা উপাসনার আয়োজন, শিক্ষার্থীদের বয়সভিত্তিক গ্রুপে বিভক্ত করে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ ব্যবস্থা এবং সুবিধাজনক সময়ে আলোচনাসভার আয়োজন।
৬. জাতীয় কর্মসূচিতে অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তাগণের উপস্থিতি নিশ্চিতকরণ।
৭. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, ‘আমার দেখা নয়াচীন’ ও বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক শিশুদের জন্য প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক সব গ্রন্থ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ক্রয় ও পাঠের ব্যবস্থা এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান, কৃতী শিক্ষার্থীদের উপহার হিসেবে প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
৮. সব কর্মকর্তা-কর্মচারী ১ আগস্ট থেকে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

