জাতীয় নির্বাচন বেশ কঠিন হবে, ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন বেশ কঠিন হবে। ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই। এই নির্বাচনে নানা ধরনের ষড়যন্ত্র হবে, নানা অপপ্রচার চালানোর চেষ্টা করা হবে।’
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় কমিটির সপ্তম সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য (এমপি) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী এসব বিষয়ে সভায় উপস্থিত সবাইকে সতর্ক করে বলেছেন, আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের যেসব উন্নয়ন আছে সেসব ব্যাপকভাবে প্রচারণা চালানোর নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে আওয়ামী লীগের কয়েকজন এমপি বলেন, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রসঙ্গটি তোলেন।
এ বিষয়ে তিনি এমপিদের মতামত চাইলে শুরুতে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পদে কাকে মনোনয়ন দেওয়া হবে সে দায়িত্ব আমরা সংসদীয় দলের পক্ষ থেকে আমাদের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে চাই। তিনি যাকে মনোনয়ন দেবেন প্রয়োজন হলে আমরা সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করবো।’ এরপর উপস্থিত এমপিরা সবাই তা সমর্থন জানান।
এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের সংসদ সদস্যদের গণসংযোগ বৃদ্ধি, অন্তকলহ দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
তিনি আরো বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি সরকারকে হটাতে আন্দোলনের নামে সারা দেশে সন্ত্রাসের যে আলামত পাওয়া যাচ্ছে তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক











