জাতীয় প্রেস ক্লাবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ১৩ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আজ ১৩ আগস্ট শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় প্রেস ক্লাব ও জাতীয় শিশু কিশোর সংগঠন শেখ রাসেল শিশু সংসদের যৌথ উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে জাতীয় প্রেস ক্লাবের সদস্য সন্তানসহ বিভিন্ন স্কুলের দু’শতাধিক শিশু অংশগ্রহণ করে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, একজন মানুষের তিনজন মা থাকে - নিজের মা, নিজের দেশ ও নিজ মাতৃভাষা। এই তিন মায়ের মধ্যে নিজের মায়ের মতই বাকি দুই মাকে বঙ্গবন্ধু’র মত ভালবাসতে হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর মতই দেশকে ভালবাসেন। তোমাদেরকেও নিজের মায়ের মত দেশকে ভালবাসতে হবে। নিজের ভাষাকে ভাল করে শিখতে হবে। শিশুরা ছোট ছোট ভাল কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। পরিবারে বাবা-মায়ের কাজে সহযোগিতা করতে পারে।’ তিনি মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলতে শিশুদের প্রতি আহ্বান জানান।
এর আগে চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন করে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, ‘শিশু শেখ রাসেল তোমাদের মত হেসে খেলে বেড়াত। এদেশের কিছু বিপথগামী সেনা সদস্য ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিশু শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে। সেদিন কি দোষ করেছিল ১০ বছরে শিশু শেখ রাসেল?’ এ সময় তিনি বাঙালি সংস্কৃতি বিকাশে স্কুল পর্যায়ে সংস্কৃতিক বিষয়ক শিক্ষক নিয়োগের কথা উল্লেখ করেন।
জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রদর্শনী ও শিশু শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক মাঈনুল আলম। এ সময় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী ও ব্যবস্থাপনা কমিটির সদস্য রহমান মুস্তাফিজ উপস্থিত ছিলেন।
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ



