ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৫:২৩:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

জাতীয় প্রেস ক্লাব ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

জাতীয় প্রেস ক্লাব ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে

জাতীয় প্রেস ক্লাব ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে

মরণঘাতি করোনা ভাইরাসের কারণে জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে জাতীয় প্রেস ক্লাবের সব ধরনের কার্যক্রম এবং সেবা আগামীকাল শনিবার থেকে ৩১ মার্চ-২০২০ পর্যন্ত বন্ধ থাকবে।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ ক্লাবের ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম এ সভায় সভাপতিত্ব করেন। জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্লাব-সংশ্লিষ্টদের সাময়িক অসুবিধার জন্য ব্যবস্থাপনা কমিটি আন্তরিকভাবে দুঃখিত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।