ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ০:৫৬:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

জাতীয় ফলদবৃক্ষ রোপণ পক্ষ ও ফল প্রদর্শনী শুরু আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৩৬ পিএম, ২৩ জুন ২০১৮ শনিবার

জাতীয় ফলদবৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী আজ ২২ জুন থেকে রাজধানীতে শুরু হয়েছে। প্রদর্শনী চলবে ২৪ জুন পর্যন্ত। আর পক্ষ শেষ হবে ৬ জুলাই। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দিবে নতুন মাত্রা।’


জাতীয় ফলদবৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।


‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’ পরিচালক মো. মেহেদী মাসুদ বাসসকে বলেন, রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ফল প্রদর্শনী হবে খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদফতরের আ কা মু গিয়াসউদ্দীন মিলকী অডিটরিয়াম চত্বরে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর একই স্থানে ফলদ বৃক্ষ রোপণ ও এর পরিচর্যার ওপর একটি সেমিনার হবে। এই সেমিনারে জেলা ও উপজেলা পর্যায় থেকে ১০ জন সফল কৃষককে আমন্ত্রণ জানানো হয়েছে।


সেমিনারে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।