জাতীয় শোক দিবসে যেসব রাস্তা বন্ধ থাকবে
প্রকাশিত : ১২:১২ পিএম, ১৩ আগস্ট ২০১৭ রবিবার
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট এ ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থান কেন্দ্রিক কয়েকটি রাস্তা বন্ধ থাকবে। এদিন যে সকল রাস্তা বন্ধ থাকবে এবং কোথায় পার্কিং করা যাবে, যাবেনা সে বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া ।
ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা তদারকি শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ডিএমপি কমিশনার।
এ সময় ধানমন্ডি ৩২ নম্বরে আসা যাওয়ার পথ সম্পর্কে কমিশনার বলেন- ভিভিআইপি, ভিআইপি এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ মানিক মিয়া এভিনিউ- মিরপুর রোড- ধানমন্ডি ২৭নং ক্রসিং-মেট্রো শপিং মল ডানে মোড়- ধানমন্ডি ৩২ নং পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ করবে এবং একই পথে বাহির হয়ে যাবেন। অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠান, দল, সংগঠন এবং সর্বসাধারণ ধানমন্ডি ৩২ নং এর পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করবেন এবং পশ্চিম প্রান্ত দিয়ে বাহির হয়ে যাবেন। নির্ধারিত স্থান ব্যতীত পার্কিং করা যাবে না।
যানবাহন চলাচল ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন- সোনারগাঁও ক্রসিং হতে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। সিটি কলেজ হতে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। ধানমন্ডি ২৭ নং হতে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। রাসেল স্কয়ার হতে সোবহানবাগ মসজিদ পর্যন্ত সকল প্রকার পার্কিং নিষিদ্ধ থাকবে।
ট্রাফিক দক্ষিণ বিভাগ কর্তৃক প্রণীত স্কেচম্যাপ মোতাবেক জনসাধারণকে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে। সর্বসাধারণের চলাচল ব্যবস্থা সম্পর্কে বলেন, সর্বসাধারণের জন্য ধানমন্ডি ৩২নং-এ গমনাগমন একমুখী হবে। পূর্ব দিক দিয়ে প্রবেশ করবেন এবং পশ্চিম দিক দিয়ে প্রস্থান করবেন। দ্রুততম সময়ে শ্রদ্ধাজ্ঞাপন করে অন্যকে সুযোগ দেয়া ।
মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত এবং মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে ঢাকার বনানীস্থ কবরস্থান পর্যন্ত গমনাগমনে রোড প্রটেকশন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিগণ ধানমন্ডি ৩২নং ত্যাগ করার পর পর্যায়ক্রমে ব্যারিকেড ব্যবস্থা শিথিল করা হবে।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







