ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ০:০৮:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি স্পিকারের শ্রদ্ধা

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার অদূরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার। পুষ্পস্তবক অর্পণের পর তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
এরপর, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। 
এছাড়া, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এবং জাতীয় সংসদের চীফ হুইপ ও হুইপদের পক্ষ থেকে জাতীয় সংসদের হয়ে আবু সাঈদ আল মাহমুদ স্বপন মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।