ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ২০:২৩:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ

জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা  

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৫ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শিক্ষার্থীরা আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘এবার জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা। নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন চলতি মাসেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত বছর বই ছাপানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে চলতি বছর তাদের বই ছাপার কাজ দেওয়া হবে না বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।