ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ২:৪২:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

জাপানি রাজকুমারীর সঙ্গে প্রেমে পাশ করে আইনে ফেল!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ এএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাপানি রাজকুমারী মাকোর সঙ্গে প্রেমে পাশ করলেও যুক্তরাষ্ট্রের আইনবিষয়ক একটি পরীক্ষায় ফেল করেছেন কেই কুমুরো।

তবে আগামী ফেব্রুয়ারিতে আবারও পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। স্বামীর এই দুঃসংবাদে একটুও বিচলিত নন মাকো।

তিনি জানিয়েছেন, সবসময় স্বামীকে সমর্থন দিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মাকো ও কেই কুমুরোর পরিচয়। সে সময় সম্পর্কে জড়ান তারা।

নানা নাটকীয়তার পর গত ২৬ অক্টোবর তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আগেই রাজপ্রাসাদ ছাড়েন মাকো।