ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১:২৫:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

জাপানের টাইফুনের তান্ডবে মৃত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার

জাপানে টাইফুন হাগিবিসের তান্ডবে অন্তত ২৬ জন মারা গেছে। ঝড় ও এর প্রভাবে নজিরবিহীন বৃষ্টিপাত ও বন্যায় নাকাল গোটা দেশ। খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসের পর ৩১ হাজার সৈন্যসহ ১ লাখের বেশি উদ্ধারকর্মী রাতে আটকা পড়া মানুষকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে নদী ভরে কূল উপচে পড়েছে।

দুর্যোগ ও ধ্বংসযজ্ঞের কারণে রাগবি বিশ্বকাপের তৃতীয় ম্যাচটি বাতিল হয়। যদিও জাপান-স্কটল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচটি যথা সময়েই অনুষ্ঠিত হবে।
রোববার সকালে ঝড়টি ভূখন্ডে আঘাত হানে। তবে রাজধানীর একটি বড় অংশ এই ঝড়ের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছে। এটি রাজধানীর পাশ দিয়ে অতিক্রম করেছে।

সরকার জানিয়েছে, এই ঝড়ে ১৪ জন মারা গেছে ও ১১ জন নিখোঁজ হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যম জানায়, এতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে ও আরো অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে।